Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা
Published : Monday, 21 September, 2026 at 9:00 PM

চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা, ছবি: সংগৃহীত

চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা, ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসে মধ্য মালিতে জঙ্গি হামলায় ১০০ জনেরও বেশি সেনা সদস্য নিহত হয়েছেন। মালির ডিওরা শহরে গত ১০ সেপ্টেম্বরের এই ভয়াবহ হামলা চালানো হয়। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

মালির সেনাবাহিনী জানিয়েছে, হামলার শিকার সামরিক ক্যাম্পটি থেকে সফলভাবে সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। যেখানে শত্রুদের বিভিন্ন ঘাঁটিতে জোরালো হামলা চালানো হয়েছে।
 
এর আগে সেভারে শহরের বিমানবন্দরে চালানো আরেকটি হামলা ছিল মূলত আল-কায়েদার সাথে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী ‘জেএনআইএম’-এর সাম্প্রতিক সহিংস তৎপরতার অংশ। ২০২০ ও ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মালির ক্ষমতা দখলকারী বর্তমান সেনা সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই জঙ্গি গোষ্ঠীটি একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

গত এপ্রিল মাসে জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী দল ‘এফএলএ’ যৌথভাবে দেশজুড়ে এক ভয়াবহ সিরিজ হামলা চালায়। ওই হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত হন এবং দেশটির প্রধান বিমানবন্দরে বড় ধরনের আঘাত হানা হয়।

এই ঘটনাটি স্পষ্ট করে দেয়, ইসলামপন্থী উগ্রবাদী ও বিদ্রোহীদের দমনে মালির সরকারি বাহিনী এবং তাদের সহযোগী যোদ্ধারা মাঠে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা সাফল্য অর্জন করতে পারছে না।

এদিকে গত ১০ সেপ্টেম্বরের ডিওরা শহরের হামলায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় অন্তত ১৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং ১০০ জনেরও বেশি সেনাকে জিম্মি করে নিয়ে গেছে জঙ্গিরা। অন্যদিকে, একটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১২০ জন সেনা নিহত হয়েছেন; যা মালির সামরিক জান্তার জন্য একটি বড় ধরনের ধাক্কা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সুদানে সোনার খনি ধসে নিহত ৭০
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 17 September, 2026
কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 September, 2026
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 September, 2026
নাইজেরিয়ায় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 August, 2026
গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up