Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭
Published : Monday, 21 September, 2026 at 8:04 PM

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭, ছবি: সংগৃহীত

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭, ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কোহাট, হাঙ্গু ও থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলায় ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রবিবার (২০ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহাট ও হাঙ্গু জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হন। এরপর আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প, গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এতে সন্ত্রাসীদের তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে আত্মঘাতী বোমারুদের একটি প্রশিক্ষণ কেন্দ্রও ছিল। সেখানে একাধিক আত্মঘাতী বোমারুসহ ২৮ জন সন্ত্রাসী নিহত হন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

তবে বিমান হামলায় হতাহতের সংখ্যা নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা ২৮ জন সন্ত্রাসী নিহতের কথা জানালেও আফগান কর্মকর্তারা দাবি করেছেন, নিহতদের মধ্যে সাধারণ নাগরিকও ছিলেন।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি তৈরি হচ্ছে দাবি করে তারা জানিয়েছে, হামলাগুলো সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সূত্র: সামা টিভি

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up