Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চাঁদপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১
Published : Wednesday, 5 August, 2026 at 9:51 PM

দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

চাঁদপুরে যাত্রীবাহী জৈনপুর বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা বলে জানা যায়।

এছাড়া আহতরা হলেন চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও সবাশিপুর গ্রামের কবির (৪০)। আহতদের মধ্যে সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর বাসটি বাবুরহাট বাজারের দিকে আসছিল এবং অটোরিকশাটি মতলবে যাচ্ছিলো। পথিমধ্যে পেন্নাই সড়কের আলিকার দোকান অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
সাতসকালে সড়কে ঝরল ২ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 18 September, 2026
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফেনী প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up