Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহায়তা প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর
Published : Thursday, 6 August, 2026 at 10:51 PM, Update: 07.08.2026 10:23:06 AM

ড. খলিলুর রহমান ও স্টিফেন রড্রিগেজ, ছবি: সংগৃহীত

ড. খলিলুর রহমান ও স্টিফেন রড্রিগেজ, ছবি: সংগৃহীত

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বৃহত্তর জাতিসংঘ ব্যবস্থার সহায়তা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ তার কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে স্বাগত জানিয়ে তার নিয়োগে অভিনন্দন জানান এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের অবদানের উচ্চ প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে দেশের অগ্রযাত্রায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্টিফেন রড্রিগেজ বাংলাদেশ সরকারের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা এবং বৈশ্বিক পরিসরে দেশের গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও রাজধানীতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 September, 2026
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up