Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার ■ আগস্টে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা ■ সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ■ কয়েক দিনের মধ্যে বিএনপির মনোনয়নপত্র দাখিল ■ গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার ■ রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, আহত ২ ■ মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার
Published : Saturday, 8 August, 2026 at 11:57 AM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ, একটি কাটার, একটি লোহার পাত, ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
রাজধানীতে বিএনপি নেতাকে গুলি, আহত ২
দেশ সংবাদ ডেস্ক
Friday, 7 August, 2026
দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up