Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ■ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ■ হুতিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত ■ হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ■ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক ■ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭ ■ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার
Published : Friday, 7 August, 2026 at 6:38 PM

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছবি: সংগৃহীত

কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার দীর্ঘদিনের জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের পরীক্ষার প্রতিবেদন দ্রুত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরীক্ষাগার চালু হলে উদ্ধারকৃত মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। ফলে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমে আসবে। তিনি বলেন, বর্তমান সরকারের কক্সবাজারকে ঘিরে শুধু অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল রয়েছে। কেবল উঁচু ভবন নির্মাণ করাই লক্ষ্য নয়; এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকৃতি সংরক্ষণ নিশ্চিত করেই সব ধরনের অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেন তিনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
র‌্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up