Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো ■ নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ■ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা ■ রাজধানীর শ্যামলীতে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ■ হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ ■ কক্সবাজারে সড়কে ঝরল ৪ প্রাণ
বিলুপ্তির পথে ১০০ প্রজাতি প্রাণী, বাঁচাতে ২০ কোটি ডলার উদ্যোগ
Published : Tuesday, 4 August, 2026 at 9:59 PM

বিলুপ্তপ্রায় র‌্যাকুন, ছবি: সংগৃহীত

বিলুপ্তপ্রায় র‌্যাকুন, ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা ১০০টি প্রাণী ও উদ্ভিদ প্রজাতিকে রক্ষা করতে ২০ কোটি ডলারের বড় উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে এসব প্রজাতির সংখ্যা বাড়ানো এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বেজোস আর্থ ফান্ড এবং হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সহ-প্রতিষ্ঠিত পরিবেশ সংরক্ষণ সংস্থা রি:ওয়াইল্ড যৌথভাবে এই উদ্যোগের ঘোষণা দেয়। শুরুতেই তারা ২০ কোটি ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফিনিক্স স্পিসিজ প্রজেক্ট নামে এই কর্মসূচির আওতায় বিশ্বের ৩০টি দেশের ১০০টি সংকটাপন্ন প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে কাজ করা হবে। এতে স্থানীয় মানুষ, আদিবাসী জনগোষ্ঠী, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট সরকার একসঙ্গে অংশ নেবে। প্রকল্পের অংশ হিসেবে বিরল প্রাণীর প্রজনন, নষ্ট হয়ে যাওয়া আবাসস্থল পুনরুদ্ধার, বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর আগ্রাসী প্রজাতির বিস্তার ঠেকাতে কাজ করা হবে। এসব কার্যক্রমে বৈজ্ঞানিক সহায়তা দেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর স্পিসিজ সারভাইভাল কমিশন।

আইইউসিএনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মূল্যায়ন করা ১ লাখ ৭৪ হাজারের বেশি প্রজাতির মধ্যে প্রায় ৪৯ হাজার প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ, প্রতি চারটি প্রজাতির মধ্যে প্রায় একটি এখন হুমকির মুখে। এই প্রকল্পে যেসব প্রাণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মাদাগাস্কারের বিরল গোল্ডেন-ক্রাউন্ড সিফাকা লেমুর এবং যুক্তরাষ্ট্রের হিকোরি নাট গর্জ গ্রিন সালামান্ডার। বেজোস আর্থ ফান্ডের ভাইস চেয়ারম্যান লরেন সানচেজ বেজোস বলেন, আমরা শুধু বিলুপ্তি ঠেকাতে চাই না, বরং এসব প্রাণীর সংখ্যা আবার বাড়াতে চাই। এর জন্য দীর্ঘমেয়াদি প্রচেষ্টা ও প্রতিশ্রুতি প্রয়োজন।

উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে বেজোস আর্থ ফান্ড প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৪১টি প্রকল্পে মোট ৫৯ কোটি ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বন ও ভূমি পুনরুদ্ধারের কাজ।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up