Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
Published : Wednesday, 29 July, 2026 at 4:16 PM

মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’, ছবি: সংগৃহীত

মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম আলোচিত নাম মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’কে অবশেষে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান চালিয়ে আসা চট্টগ্রাম রেঞ্জ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর যশোর জেলা পুলিশের সহযোগিতায় গতকাল গভীর রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক নাজিমুল হক। জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চট্টগ্রামে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ কর্মকর্তা নাজিমুল হক বলেন, সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। তাঁকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্য সহযোগীরাও আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাঁদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে।

পুলিশের দাবি, ডেভিড ইমন দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সশস্ত্র হামলা, আধিপত্য বিস্তার এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত। সম্প্রতি তাঁকে ধরতে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়। একই সময়ে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকেও অস্ত্রসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই তাঁকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়।

কর্মকর্তারা বলছেন, ডেভিড ইমনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধচক্র, অস্ত্রের জোগান, চাঁদাবাজির নেটওয়ার্ক এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য মিলতে পারে। শুধু ডেভিড ইমনই নন, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পলাতক ও সক্রিয় সহযোগীদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 30 August, 2026
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী জানালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 August, 2026
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২
রংপুর প্রতিনিধি
Sunday, 23 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up