Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে প্রস্তুতি সভা ■ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন ■ চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ■ ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত ■ আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত ■ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত
Published : Tuesday, 11 August, 2026 at 11:31 AM

বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার সড়ক, ছবিঃ সংগৃহীত

বৃষ্টিতে ডুবে গেছে ঢাকার সড়ক, ছবিঃ সংগৃহীত

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এসময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সোমবার (১০ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 August, 2026
ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
হাম ও উপসর্গে দেশে আরও ৪ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
আগস্টে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকা কততম?
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
দেশের সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up