Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হুতিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত
Published : Friday, 7 August, 2026 at 6:11 PM, Update: 07.08.2026 6:34:28 PM

ইয়েমেন, ছবি: সংগৃহীত

ইয়েমেন, ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পৃথক হামলায় ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো অর্ধ-শতাধিক।

বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। পরে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, তারা মারিব ও হাদরামাউতের বিভিন্ন এলাকায় ‘সৌদি সামরিক মোতায়েন’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

হুথিদের দাবি, আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে হামলায় শত শত যোদ্ধা নিহত বা আহত হয়েছে। এছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 22 September, 2026
আলোচনায় বসতে তিন শর্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 20 September, 2026
গাজায় বাস্তুচ্যুতদের ভবন ধসে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 16 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up