Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
একাদশে ভর্তিতে থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
Published : Wednesday, 12 August, 2026 at 11:03 PM

একাদশ শ্রেণিতে ভর্তি, ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি, ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর রোডম্যাপের খসড়া তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। খসড়া রোডম্যাপ অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা। ভর্তি করা হবে ফলাফলের ভিত্তিতে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। সৈয়দ আক্তারুজ্জামান জানান, ভর্তি নীতিমালা ও কর্মপরিকল্পনা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ও সচিবের সামনে উপস্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে নীতিমালা ও কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আশা করছি, রবি-সোমবারের মধ্যে এর অনুমোদন পাওয়া যাবে। খসড়া রোডম্যাপের বিষয়ে তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের কয়েক ধাপে আবেদন করতে হয়। এ কার্যক্রম শেষ করতে সময় লাগে। আবেদনের পর নিশ্চায়নের জন্য সময় দিতে হয়। এরপর মনোনয়ন দেওয়ার পর ভর্তির সুযোগ দিতে হয়। প্রথম ধাপে আসন না পেলে আবার নতুন করে আবেদন করতে হয়। এসব কারণে বুয়েট সময় কমাতে চাচ্ছে না। তবে সময় আরও চার-পাঁচ দিন কমানোর জন্য তাদের অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, যদি কোনো কারণে সময় কমানো সম্ভব না হয়, তাহলে বর্তমান পরিকল্পনা অনুযায়ী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। ভর্তির পদ্ধতি আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের আসন বরাদ্দ হবে।

১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
শিক্ষা ডেস্ক
Tuesday, 13 October, 2026
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা
চট্টগ্রাম প্রতিনিধি
Monday, 12 October, 2026
 আজ বিশ্ব শিক্ষক দিবস
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up