Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি
Published : Tuesday, 24 November, 2026 at 5:13 PM

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছবিঃ সংগৃহীত

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মুজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের আজ ২৪ দিন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সামান্য শ্রমিক অসন্তোষ থাকলেও দুপুরের পরপরই উত্তাল হয়ে ওঠে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি এলাকা। এমন পরিস্থিতিতে গাজীপুরের ৭০টি পোশাক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ীসহ সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকা, পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পরিস্থিতি থমথমে থাকায় ওই এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। 

এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর পরপরই নগরীর গাজীপুরা ২৭ এলাকায় আন্দোলনরত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে উড়াল সড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি, এসআরবি মোতায়েন রয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। তাদের সরিয়ে দিলেও আবার অন্যত্র বিক্ষোভের চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৭০টি কারখানা বন্ধ রয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩৬ ঘণ্টা পর সচল গোপালগঞ্জের মহাসড়ক
গোপালগঞ্জ প্রতিনিধি
Friday, 20 November, 2026
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
গোপালগঞ্জ প্রতিনিধি
Wednesday, 18 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up