Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
Published : Sunday, 29 November, 2026 at 8:54 PM

বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা, ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা, ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগের আওতাধীন সব কোম্পানিকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

রোববার বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা ওই চিঠি পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি, ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিপিসিসিবিএল, নওয়াপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল এবং আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 29 November, 2026
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 29 November, 2026
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 November, 2026
একযোগে পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 28 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up