Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট
Published : Wednesday, 25 November, 2026 at 4:57 PM, Update: 25.11.2026 5:39:58 PM

আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র, ছবিঃ সংগৃহীত

আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র, ছবিঃ সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৩ দিন বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটির নির্ধারিত বার্ষিক ওভারহল (এওএইচ) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নির্ধারিত এই সময়ের মধ্যে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

বুধবার এক বার্তায় আদানি জানায়, তাপবিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় যন্ত্রাংশ পরীক্ষা, সার্ভিসিং এবং ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটি এড়াতে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে।

আদানি পাওয়ার জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের এ বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।

ফলে একটি ইউনিট ২৫ দিন বন্ধ থাকায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় ইউনিট চালু থাকায় কেন্দ্রটি থেকে এ সময়ে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। প্রকৃত সরবরাহ নির্ভর করবে ইউনিটটির উৎপাদন ও গ্রিডের চাহিদার ওপর।

দেশের বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভর জ্বালানি ও বিদেশি বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা থাকায় এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। তবে আদানি পাওয়ারের বিবৃতি অনুযায়ী, ইউনিটটি বন্ধ রাখার বিষয়টি পূর্বপরিকল্পিত এবং এ বিষয়ে বিপিডিবির সম্মতি রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 November, 2026
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 November, 2026
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
নিজস্ব প্রতিবেদক
Friday, 6 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up