Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ■ ভারতীয় পাইলটদের জন্য বাধ্যতামূলক হলো মাদক পরীক্ষা ■ তালেবান শাসনে ৫ বছরে ২৪ লাখ আফগান মেয়ে শিক্ষা বঞ্চিত ■ চিকেনস নেক-এ চতুর্থ রেললাইন অনুমোদন দিলো ভারত ■ সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা ■ সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি ■ রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ালো
মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
Published : Thursday, 13 August, 2026 at 10:59 PM

ইউএসএস আব্রাহাম লিংকন, ছবি: সংগৃহীত

ইউএসএস আব্রাহাম লিংকন, ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এবং তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে রণতরিটিতে কর্তব্যরত নৌসদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে সদস্যদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উপদেষ্টা রণতরিটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন। এর জের ধরেই একপর্যায়ে নৌসদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে ২০৮ দিনই তারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই বড় ঘটনার পর রণতরির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
হাজার হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up