Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা ■ ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি ■ কমে গেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার ■ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ■ দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার ■ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ■ বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম
কমে গেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার
Published : Wednesday, 5 August, 2026 at 7:08 PM

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার, ছবি: সংগৃহীত

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার, ছবি: সংগৃহীত

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার বিপজ্জনকভাবে কমে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে। 

একাধিক মার্কিন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র তার থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। একই সময়ে প্যাট্রয়িট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও শেষ হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই পরিস্থিতিকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ‘বিপজ্জনকভাবে নিম্ন’ গোলাবারুদের মজুত হিসেবে বর্ণনা করছেন। তাদের আশঙ্কা, বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় ধরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সক্ষমতা প্রশ্নের মুখে পড়তে পারে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইরানে কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up