| শিরোনাম: |
সড়ক দুর্ঘটনা, ছবি: দেশসংবাদ
বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলাধীন নারান্দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি সারবাহী ট্রাকের সাথে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপে গবাদিপশুসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নারীসহ দু’জন নিহত হন।
এসময় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে আরও দু’জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের চৌরাংগির মোড়ের আব্দুল গফুর (৫০) নামের বাবুর্চি পরিচয় একজন নিহত হয়েছেন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই সড়কের মাঝখানে আড়াআড়িভাবে ট্রাক পিকআপ পড়ে থাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোগী নেওয়া অ্যাম্বুলেন্সও যাওয়া-আসা করতে পারছে না। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে। এরই মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে সার উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে। নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, পিকআপ ভ্যানটিতে গবাদিপশুসহ বেশ কয়েকজন ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা পিকআপে করে মাজারে যাচ্ছিলেন।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|