Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা ■ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০ ■ আগামী অক্টোবরে চালু হবে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী ■ রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় ■ রাজধানীতে তীব্র গ্যাস সংকট ■ সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ■ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা
Published : Saturday, 15 August, 2026 at 4:49 PM

বিএনপি, ছবিঃ সংগৃহীত

বিএনপি, ছবিঃ সংগৃহীত

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়।

আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আর একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন ফরহাদ হালিম (ডোনার)।

অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে বিএনপি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
স্থানীয় ভোট পাঁচ ধাপে করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up