Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বায়ুদূষণে শীর্ষে উগান্ডার রাজধানী, ঢাকার মান কত? ■ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা ■ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ■ রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ উল্টে নিহত ৪ ■ কালিয়াকৈরে বাস-পিকআপে ধাক্কায় নিহত ৩ ■ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী ■ ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন
তনু ও সালমান শাহ’র হত্যাকারীরা বিচারাধীন
Published : Saturday, 15 August, 2026 at 9:15 PM

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ছবি: সংগৃহীত

তনু ও সালমান শাহ হত্যার আসামিদেরকেও বিচারের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (শনিবার, ১৫ আগস্ট) জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ সরকার। পাঁচ মাসে বর্তমান সরকার অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। যা এখন সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের নতুন সদস্যদের কারণে সমস্যা তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট আমলে মানুষকে কথা বলতে দেয়া হয়নি। লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। মানুষের স্বপ্ন এবং আশা ভঙ্গ করেছিল আওয়ামী সরকার। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির বেপারী বলেন, যারা একাত্তরের বিরোধিতা করেছিল তারাই এখন সরকারের বিরোধিতা করছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up