Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঢাবিতে ২ নেতাকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার ■ আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুক্তি পেলেন মাহদি ■ নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া, স্ক্রিনশট যাবে মাউশিতে ■ সুন্দরবনের শতবর্ষের ইতিহাসের সাক্ষী বনরানী, বনকন্যা ■ পিংক বাস সার্ভিস নারীদের নিরাপদ যাতায়াতে ইতিবাচক ভূমিকা রাখবে ■ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব ■ কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাবিতে ২ নেতাকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার
Published : Tuesday, 18 August, 2026 at 7:50 PM

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: দেশসংবাদ গ্রাফিক্স

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক আলামিন ফারাজি।

দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সাইমন বলেন, কমিটি হওয়ার পর থেকেই ফাহিম সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। দলীয় কোনো প্রোগ্রামেও আসেন না। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। 

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
স্থানীয় ভোট পাঁচ ধাপে করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 2 August, 2026
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up