Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আজ অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
Published : Thursday, 15 October, 2026 at 10:28 AM

দূষিত ঢাকার বাতাস, ছবিঃ সংগৃহীত

দূষিত ঢাকার বাতাস, ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাসের মান আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৫৮ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা।

বায়ুমানের এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ুমান সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে, প্রকাশিত তালিকায় ১৮৮ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান শহর। তালিকার শীর্ষস্থানীয় অন্যান্য দূষিত শহরের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, হ্যানয় (ভিয়েতনাম), দিল্লি (ভারত) ও জাকার্তা (ইন্দোনেশিয়া)।

বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমের শুরু এবং দূষণকারী বিভিন্ন উপাদানের মাত্রা বেড়ে যাওয়ার কারণে রাজধানীর বায়ুমানের অবনতি ঘটছে। এ পরিস্থিতিতে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

দেশসংবাদ/এনএস 


আপনার মতামত দিন
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
নিজস্ব প্রতিবেদক
Monday, 9 November, 2026
পঞ্চগড়ে ১৫ ডিগ্রিতে তাপমাত্রার পারদ
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 9 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up