Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৬৪
Published : Monday, 12 October, 2026 at 12:43 PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬৪ জন আটক হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে আটক করেছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৪৬৪
নিজস্ব প্রতিবেদক
Monday, 12 October, 2026
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 11 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up