Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
একনজরে নবম পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন
Published : Tuesday, 1 September, 2026 at 2:12 PM

বেতন, ছবিঃ সংগৃহীত

বেতন, ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতনস্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।

নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

নবম পে-স্কেলে গ্রেডভিত্তিক বেতন

১ম গ্রেড: ১,৫৬,০০০ টাকা ২য় গ্রেড: ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা ৩য় গ্রেড: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা ৪র্থ গ্রেড: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা ৫ম গ্রেড: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা ৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা ৭ম গ্রেড: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা ৮ম গ্রেড: ৪৬,০০০–১,১০,৮০০ টাকা ৯ম গ্রেড: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা ১০ম গ্রেড: ৩২,০০০–৭৭,৩০০ টাকা ১১তম গ্রেড: ২৫,০০০–৬০,৫০০ টাকা ১২তম গ্রেড: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা ১৩তম গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা ১৪তম গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা ১৫তম গ্রেড: ২২,৮০০–৫৫,২০০ টাকা ১৬তম গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা ১৭তম গ্রেড: ২১,৪০০–৫১,৯০০ টাকা ১৮তম গ্রেড: ২১,০০০–৫০,৯০০ টাকা ১৯তম গ্রেড: ২০,৫০০–৪৯,৪০০ টাকা ২০তম গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

নতুন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। ২০তম গ্রেডে প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ, আর ১ম গ্রেডে ১০০ শতাংশ।

নতুন বেতনস্কেল গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও আর্থিক সংশ্লেষ বিবেচনায় ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। স্বল্প আয়ের কর্মচারীদের বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডকে অগ্রাধিকার দেওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
একনজরে নবম পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
অল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে যাবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up