Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
Published : Friday, 4 September, 2026 at 11:59 AM

স্বর্ণের বার, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের বার, ছবিঃ সংগৃহীত

গতকাল ২ শতাংশ বেড়েছিল স্বর্ণের দাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অবশ্য অপরিবর্তনীয় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের মতে, মূলত ২টি সিদ্ধান্তের অপেক্ষায় আপাতত নতুন নাম নির্ধারণ করা হচ্ছে না।

রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সপ্তাহের হিসাবে সামান্য মূল্যবৃদ্ধির পথে রয়েছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। এই তথ্যের ওপরই অনেকটা নির্ভর করছে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কি না।

শুক্রবার সকাল ৮টা নাগাদ স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্সে ৪ হাজার ৪৭৭ দশমিক ১০ ডলার। বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২ শতাংশ।

ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতির চাপ কমতে থাকলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকার ইঙ্গিত দেওয়ার পর বাজারে সেপ্টেম্বরের সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। বর্তমানে বাজারে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ ধরা হচ্ছে।

এদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫২২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের তথ্য দুর্বল হলে কিংবা বেকারত্ব বাড়লে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমতে পারে। এতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। বিপরীতে শক্তিশালী কর্মসংস্থান তথ্য এলে সুদের হার বাড়ানোর প্রত্যাশা বাড়তে পারে, যা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করবে।

ভিটি মার্কেটসের রস ম্যাক্সওয়েলের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার চাহিদা এখনো বাজারকে সমর্থন করছে। ফলে, দাম কমলেও বড় ধরনের পতনের সম্ভাবনা কিছুটা সীমিত থাকতে পারে।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৬ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্লাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৮১১ দশমিক ২৮ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

সুত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
বাড়ল ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
দেশে স্বর্ণের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
Monday, 31 August, 2026
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up