Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
Published : Monday, 31 August, 2026 at 2:34 PM

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। অর্থাৎ এরাই এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেবেন।

সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ইসি নির্বাচনের জন্য প্রস্তুত। আমি ভোটের দিন তারিখ জানার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up