Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Published : Wednesday, 2 September, 2026 at 11:30 AM

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের গয়না, ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে সোনার স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। এরপর ৩১ আগস্ট এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় আরও ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমল ১৫ হাজার ৮৬৩ টাকা। ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশের বাজারে কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 9 September, 2026
কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
বাড়লো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
কমলো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
বাড়ল ভোজ্যতেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up