Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই: ইসি সচিব
Published : Monday, 7 September, 2026 at 1:18 PM

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান। 

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। 

নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছু নির্বাচন কমিশন করবে। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। 

উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিপিসির নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
ইউপি নির্বাচনের তফসিল সেপ্টেম্বরেই: ইসি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up