Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নেপাল বন্যার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী
Published : Monday, 7 September, 2026 at 2:17 PM

নেপাল বন্যায় জীবিত নারী উদ্ধার, ছবিঃ সংগৃহীত

নেপাল বন্যায় জীবিত নারী উদ্ধার, ছবিঃ সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় মারা গেছেন ধরে নিয়ে এক বৃদ্ধার পরিবারের সদস্যরা তার মৃত্যুর আনুষ্ঠানিক শোক পালন শুরু করেছিলেন। কিন্তু ১০ দিন পর ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে ওই নারীকে নেপালের বেত্রাওয়াতি এলাকায় তার চারতলা বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বন্যার পানি ও কাদায় বাড়িটি প্রায় পুরোপুরি ভেসে গেলেও ধ্বংসস্তূপের ভেতর বাতাসের একটি সরু জায়গায় বেঁচে ছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনালের নেতৃত্বে উদ্ধারকারী দল শনিবার বাড়িটির আশপাশে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে ‘বাঁচাও’ বলে একটি আওয়াজ শুনতে পান তারা। এরপর প্রায় ৪৫ মিনিটের অভিযানে একটি সংকীর্ণ জায়গা থেকে শ্রেষ্ঠকে জীবিত উদ্ধার করা হয়।

পরে তাকে সেনাবাহিনীর একটি হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা দারনাল বলেন, তিনি শ্রেষ্ঠের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তার পরিবার এরই মধ্যে ১১ দিনের শোক পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছিল।

বেত্রাওয়াতি নেপালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ওই এলাকায় শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার পানির সঙ্গে আসা কাদা ও ধ্বংসাবশেষে বাজার ও বেশির ভাগ আবাসিক ভবন প্রায় পুরোপুরি চাপা পড়ে গেছে।

উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষের সন্ধান করছেন। ধসে পড়া ভবনগুলোর ফাঁকফোকরেও তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকারীদের কেউ কেউ শিস বাজিয়ে আটকে থাকা মানুষের সাড়া পাওয়ার চেষ্টা করছেন।

এর কয়েক দিন আগে বেত্রাওয়াতির বাজার এলাকায় ধ্বংসস্তূপের নিচে থাকা একটি ভবন থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পচন ধরেছিল বলে জানান পুলিশ কর্মকর্তা দারনাল।

নেপালে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ১১ দিন পরও প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দেশজুড়ে এই দুর্যোগে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হাজারো মানুষ এখনো নিখোঁজ বা আটকা পড়ে আছেন।

এর মধ্যেই ধ্বংসস্তূপ ও কাদার নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের ঘটনা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। শুক্রবার থেকে নেপালের বিভিন্ন এলাকায় টানেলের ভেতর আটকে থাকা তিনজনকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 5 September, 2026
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩০০
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১২৪৩
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 3 September, 2026
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up