Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬২৯
Published : Sunday, 13 September, 2026 at 2:44 PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ,ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ,ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ একযোগে এই অভিযান পরিচালনা করেছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকার অভিযানে নিম্নে উল্লিখিত সংখ্যক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। মিরপুর বিভাগে ২০৩ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৪০ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১২ জন।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা এবং ১০৬ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ।

৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১ বোতল অ্যালকোহল, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, ১টি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেফতার, মামলা ৫১
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up