Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪
Published : Wednesday, 9 September, 2026 at 10:30 PM

দক্ষিণখানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি: সংগৃহীত

দক্ষিণখানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ ও বাবুসেন্টু।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিন নামে এক ব্যক্তিকে মারধর ও গুলি করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হলে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। পরে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার( ৯ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। এ সময় একটি ক্রসবডি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ডিএমপির উত্তরা বিভাগ জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
ডিম-মাছ-সবজির বাড়তি দামে চাপে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up