Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ
Published : Tuesday, 15 September, 2026 at 11:33 AM

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, ছবিঃ সংগৃহীত

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৭। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ২২৫।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকার পঞ্চম স্থানে ১৫৪ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার শহর কুচিং।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up