Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
Published : Tuesday, 15 September, 2026 at 2:39 PM

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি, ছবিঃ সংগৃহীত

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি, ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, ‘রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।’

এর আগে, মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে গাড়িবহরে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। পরে দুপুর ১২টা ২০ মিনিটে সার্কিট হাউস থেকে শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজারে পৌঁছান।

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন।

সফরসূচি অনুযায়ী, সিলেট সিটি করপোরেশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে সাড়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে তিনি আবার সার্কিট হাউসে ফিরে যাবেন।

সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাত সাড়ে ৯টার দিকে তার বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে।

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 September, 2026
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারের বদলি
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 September, 2026
বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
ঠাকুরগাঁও প্রতিনিধি
Monday, 14 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up