Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
Published : Friday, 11 September, 2026 at 4:40 PM

ঝড়ের তাণ্ডব, ছবিঃ সংগৃহীত

ঝড়ের তাণ্ডব, ছবিঃ সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
সারা দেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up