Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
Published : Friday, 11 September, 2026 at 5:12 PM

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামের রোগী, ছবিঃ সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে ২ জনই চট্রগ্রাম বিভাগের। এর ম ধ্যে একজন চট্রগ্রামের এবং অন্যজন নোয়াখালীর, অপর শিশু ঢাকার।

হালনাগাদ প্রতিবেদন আরো বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে।

এ ছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
ডেঙ্গু মৃত্যুতে রেকর্ড
স্বাস্থ্য ডেস্ক
Tuesday, 8 September, 2026
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 7 September, 2026
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up