Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশের সব বিভাগে বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা
Published : Friday, 18 September, 2026 at 11:10 AM

দেশের সব বিভাগে বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

দেশের সব বিভাগে বৃষ্টি, ছবিঃ সংগৃহীত

দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এসব বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সময় সাময়িকভাবে ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 September, 2026
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up