| শিরোনাম: |
|
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ছবি: সংগৃহীত
সম্প্রতি এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এই মন্তব্য এমন এক সময়ে পাওয়া গেলো, যখন অ্যানথ্রোপিকের দুইজন গবেষকের দেওয়া চরম সতর্কবার্তার পর মার্কিন আইনপ্রণেতারা এআই ব্যবস্থা নিয়ন্ত্রণে আরও কঠোর নিয়ম-নীতির দাবি জানিয়েছে। ওই গবেষকরা সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তিগত দ্রুত অগ্রগতি মানবজাতির জন্য বিলুপ্তির ঝুঁকি তৈরি করছে।
বারাক ওবামা জানান, এআই খাতটি খুব দ্রুত ব্যক্তিগত মালিকানায় বিস্তৃত হচ্ছে, যা উপযুক্ত নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফিরে পেলে হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসকে এআই নীতি বিষয়ে একটি উন্মুক্ত আলোচনার কাঠামো তৈরি করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরও এআই-এর নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় স্পষ্ট পরিকল্পনা রাখার আহ্বান জানান বারাক ওবামা।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন। তার দাবি, এআই নিয়ে কাজ করা অনেক গবেষক ও কর্মী প্রযুক্তিটির অগ্রগতির গতি এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে ‘সত্যিই আতঙ্কিত’।
২৭ বছর বয়সী জ্যাকব কক্সন সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পদত্যাগের ঘোষণাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি এআই উন্নয়নের বর্তমান গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকব কক্সন বলেন, বর্তমান গতিতে এআইয়ের অগ্রগতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, বর্তমান অগ্রগতির গতি কমানো না গেলে অদূর ভবিষ্যতে আমাদের সবাই মারা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|