Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১
Published : Sunday, 13 September, 2026 at 6:47 PM

ডেঙ্গু, ছবি: সংগৃহীত

ডেঙ্গু, ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন।

অধিদপ্তর জানায়, চলতি মাসের ১৩ দিনে মোট মৃত্যু হয়েছে ৫২ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯১ জনে। এ ছাড়া চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যথাক্রমে ১ হাজার ৮১ জন, ৪০৯ জন, ৩৫৩ জন, ৬৪০ জন, ৭১৪ জন, ২ হাজার ৯০৭ জন, ৯ হাজার ২০৬ জন এবং ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১
স্বাস্থ্য ডেস্ক
Sunday, 13 September, 2026
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 September, 2026
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 September, 2026
ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ১০৫৬
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
নিজস্ব প্রতিবেদক
Friday, 11 September, 2026
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up