Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবার বাড়ল লঞ্চের ভাড়া
Published : Wednesday, 23 September, 2026 at 3:31 PM

লঞ্চ টার্মিনাল, ছবিঃ সংগৃহীত

লঞ্চ টার্মিনাল, ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন।

যদিও যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

এছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেছেন, ভাড়া বৃদ্ধি কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এ জন্য জন-দুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি।

এর আগে বুধবার সকালে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এবার বাড়ল লঞ্চের ভাড়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up