Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
Published : Wednesday, 23 September, 2026 at 4:42 PM

বাংলাদেশ পুলিশ,  ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশ, ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৬ অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশার ব্রাঞ্চ (এসবি), ঢাকার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। তিনি পড়াশোনা শেষে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করেছিলেন।

এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহে বদলি করা হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

এতে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিসড) হিসেবে গণ্য করা হবে।

জনস্বার্থে পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ পরিবর্তনসহ তাদের নতুন কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে আরও জানানো হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
এবার বাড়ল লঞ্চের ভাড়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 22 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up