Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
Published : Sunday, 27 September, 2026 at 11:44 AM

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, ছবিঃ সংগৃহীত

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, ছবিঃ সংগৃহীত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইবেকের প্রাদেশিক পুলিশ সার্ভিস স্যুরেতে দ্যু কুইবেক (এসকিউ) জানায়, হাইওয়ে ১০-এর কাছে র‍্যাং দেজ একোসকট এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জরুরি বিভাগের কর্মীরা। সেখানে গিয়ে তারা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্ভবত একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছিল।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসকিউর মেজর ক্রাইমস ইউনিট। পাশাপাশি কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) তদন্তে যুক্ত হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইরানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up