Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
Published : Monday, 28 September, 2026 at 12:39 PM

সমুদ্রবন্দরে সতর্কসংকেত, ছবিঃ সংগৃহীত

সমুদ্রবন্দরে সতর্কসংকেত, ছবিঃ সংগৃহীত

দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে এটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আরো উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 
সোমবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, নিম্নচাপটি আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরো উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 September, 2026
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up