Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
Published : Friday, 25 September, 2026 at 3:47 PM

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ছবিঃ সংগৃহীত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ছবিঃ সংগৃহীত

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে— এমন পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার সকালে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশ সংবাদ ডেস্ক
Monday, 21 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up