Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড
Published : Monday, 28 September, 2026 at 5:32 PM

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ছবিঃ সংগৃহীত

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ছবিঃ সংগৃহীত

হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। সরিয়ে ফেলা হয়েছে হামলার পর টানানো অন্য সাইনবোর্ড, পুনঃস্থাপন করা হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দিয়ে কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টাঙিয়ে দেয়।

এদিকে, শুরু হয়েছে সংস্কারকাজও। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে, চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া, ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up