Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে: পেট্রোবাংলা
Published : Friday, 25 September, 2026 at 2:29 PM

গ্যাসের চুলা, ছবিঃ সংগৃহীত

গ্যাসের চুলা, ছবিঃ সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক দিন কমে যাওয়ার পর দেশে আবার বাড়তে শুরু করেছে গ্যাস সরবরাহ। কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহও বাড়ছে। এর আগে বৃহস্পতিবার সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হয়। এতে সন্ধ্যায় দেশের গ্যাস সরবরাহ ৪০ কোটি ঘনফুট কমে ২২০ কোটি ঘনফুটে নেমে আসে।

পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। দীর্ঘদিন ধরে ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবারের আগে সরবরাহ ছিল প্রায় ২৬০ কোটি ঘনফুট। শুক্রবার সকাল ১০টায় তা বেড়ে ২৩৪ কোটি ঘনফুট হয়েছে।

দেশের মোট গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীতে থাকা এক্সিলারেট ও সামিটের দুটি ভাসমান টার্মিনাল থেকে সর্বোচ্চ ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার এলএনজি সরবরাহ প্রায় ১০০ কোটি থেকে কমে ৫৯ কোটি ঘনফুটে নেমেছিল। শুক্রবার সকালে তা বেড়ে ৭৩ কোটি ঘনফুট হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ ধীরে ধীরে আরও বাড়ানো হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
এবার বাড়ল লঞ্চের ভাড়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 23 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up