Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮
Published : Wednesday, 30 September, 2026 at 6:02 PM

ডেঙ্গু, ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু, ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৯ দিনে ১৪৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬১০ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৯ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশালে ২১২, চট্টগ্রামে ৩৪৩ জন, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ জন এবং রাজশাহী ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 30 September, 2026
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 September, 2026
হাম উপসর্গে আরও ৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 September, 2026
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 27 September, 2026
আজ ৩৪ লাখ শিশু পাবে হামের টিকা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 26 September, 2026
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up