Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
Published : Wednesday, 30 September, 2026 at 2:23 PM

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, ছবিঃ সংগৃহীত

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
Saturday, 26 September, 2026
রাজধানীতে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up