Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৪ বিভাগে বৃষ্টির আভাস
Published : Thursday, 1 October, 2026 at 2:32 PM

বৃষ্টির আভাস, ছবিঃ সংগৃহীত

বৃষ্টির আভাস, ছবিঃ সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

পূর্বভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে আজ লঘুচাপে পরিণত হয়ে সকাল ৬টায় উত্তর মিয়ানমার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৪ বিভাগে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 29 September, 2026
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 September, 2026
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 September, 2026
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up