Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর: স্পিকার
Published : Thursday, 1 October, 2026 at 6:01 PM

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ থেকেই এমপি মিষ্টির এই পদত্যাগপত্র কার্যকর হলো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসামাত্রই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’

জাতীয় সংসদের স্পিকার বলেছেন, ‘সংসদের বিধান হলো এই যে, এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯
নিজস্ব প্রতিবেদক
Thursday, 1 October, 2026
 দুর্গাপূজার ছুটি ৫ দিন নির্ধারিত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 30 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up