Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল
Published : Friday, 9 October, 2026 at 10:14 AM

প্রবাসী আয়, ছবিঃ সংগৃহীত

প্রবাসী আয়, ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৮ অক্টোবর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে।

এর আগের দিন, ৭ অক্টোবর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার।

এক দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবের ক্ষেত্রে গ্রস ও বিপিএম-৬ পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রিজার্ভের হিসাব নির্ধারণ করে। সাধারণভাবে, মোট রিজার্ভ থেকে সংশ্লিষ্ট স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশের বাজারে সোনার দাম আবার বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Friday, 9 October, 2026
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Friday, 9 October, 2026
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 24 September, 2026
দেশে রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up