Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
Published : Friday, 9 October, 2026 at 4:41 PM

নাভি পিল্লাই, ছবিঃ সংগৃহীত

নাভি পিল্লাই, ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও সাবেক জাতিসংঘ কর্মকর্তা নাভানেথেম নাভি পিল্লাই।

শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার নোবেল কমিটির পক্ষ থেকে জর্গেন ওয়াটনে ফ্রিডনেস এ ঘোষণা দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল কমিটি নাভি পিল্লাইকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, আন্তর্জাতিক আইনের পরিধি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন পিল্লাই। অসাধারণ সাহসিকতার সঙ্গে তিনি আরও সমন্বিত বৈশ্বিক আইনি ব্যবস্থা গড়ে তোলার পথ দেখিয়েছেন।

পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে ফ্রিডনেস বলেন, দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। সে সময় দেশটিতে গভীর বৈষম্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যুক্ত হন পিল্লাই।

নোবেল কমিটির চেয়ারম্যান তাঁকে ‘দৃঢ় নৈতিক বোধসম্পন্ন’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় পিল্লাইয়ের দীর্ঘদিনের ভূমিকা এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেল। তাঁর কাজ আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে নোবেল কমিটির ঘোষণায় তুলে ধরা হয়েছে।

সূত্র: বিবিসি

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up